আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাহলে আমাদের এই ওয়েসাইট আপনার জন্য অনেক সহায়ক হবে। আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে ১ মিনিটের মধ্যে সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই বা চেক করে ফেলতে পারবেন। কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবে সেই বিষয়েও বিস্তারিত জানতে পারবেন। এত করে জন্ম নিবন্ধন যাচাই করা আপনার জন্য অনেক সহজতর হয়ে উঠবে।
জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি প্রয়োজন
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনার যে সকল তথ্যের প্রয়োজন হবে –
- জন্ম নিবন্ধন নাম্বার
- জন্ম তারিখ
জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ জানা থাকলে সেই জন্ম নিবন্ধনটি অনলাইনে যাচাই করে ফেলতে পারবেন। জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ জন্ম নিবন্ধন সনদে লেখা থাকে। জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটের হয়ে থাকে। আপনার কাছে যদি এই দুইটি তথ্য থেকে থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন চেক বা যাচাই করার জন্য একদম প্রস্তুত। আপনি কম্পিউটার কিংবা মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন সাথে যাচাই কপি ডাউনলোডও করতে পারবেন।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে everify.bdris.gov.bd অথবা jonmonibondhon.co ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নাম্বার ও জন্ম তারিখ YYYY-MM-DD ফরমেট মেনে প্রদান করতে হবে। এরপর তথ্য দুইটি প্রদান করার পর অনুসন্ধান করলে জন্ম নিবন্ধন যাচাই ফলাফল পেয়ে যাবেন।
যেহেতু আপনি আমাদের ওয়েবসাইটে এসেছে তাই আমাদের ওয়েবসাইট থেকে একদম সহজেই জন্ম নিবন্ধন চেক বা যাচাই করে ফেলতে পারবেন। কিভাবে করবেন তা জানার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে পারেন।
ধাপ ১ঃ জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি উপরের স্কিনশটের মতোন একটি ইন্টারফেজ দেখতে পারবেন। সেখান জন্ম নিবন্ধন যাচাই করার জন্য একটি ফরম রয়েছে। ফরমটির শুরুতেই আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করতে হবে। আপনি যে জন্ম নিবন্ধনের অনলাইন কপি চেক করতে চান সেই জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন। জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটের হয়ে থাকে। এটি আপনি জন্ম নিবন্ধন কপিতে পেয়ে যাবেন।
ধাপ ২ঃ জন্ম তারিখ প্রদান করুন

জন্ম নিবন্ধন নাম্বার প্রদানের পর আপনাকে জন্ম তারিখ প্রদান করতে হবে। everify.bdris.gov.bd থেকে জন্ম নিবন্ধন যাচাই ফরম পূরণ করলে সেখানে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য YYYY-DD-MM ফরমেট মেনে জন্ম তারিখ প্রদান করতে হবে। অর্থাৎ বছর-মাস-দিন (উদাহরণঃ 2000-12-01) হিসাবে জন্ম তারিখ দিতে হবে। যেহেতু আপনি আমাদের ওয়েবসাইটে আছেন সেক্ষেত্র আপনাকে এই ফরমেট মানতে হবে না। জন্ম নিবন্ধন যাচাই সুবিধার্থে আমাদের ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন তারিখ প্রদানের জন্য আলাদা আলাদা করে দিন, মাস, বছর নির্বাচন করতে পারবেন।
আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটি প্রদান করেছেন সেই জন্ম নিবন্ধন নাম্বারটির দিন, মাস ও জন্ম তারিখে সিলেক্ট করে প্রদান করুন।
ধাপ ৩ঃ জন্ম নিবন্ধন যাচাই করুন

সকল তথ্য সঠিকভাবে প্রদান করার পর জন্ম নিবন্ধন যাচাই করুন বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিক করার আগে অবশ্যই চেক করে নিবেন আপনার দেওয়া সকল তথ্য ঠিক আছে কি না। অনথ্যায় আপনাকে পুনরায় জন্ম নিবন্ধন যাচাই তথ্য প্রদান করতে হবে।
ধাপ ৪ঃ ক্যাপচা প্রদান (অতিরিক্ত ধাপ)

ধাপ ৪ হলো অতিরিক্ত ধাপ। আপনি যদি উপরের চিত্রের মতোন ছবি দেখতে পাব তাহলে আপনাকে এই ধাপ সম্পন্ন করে জন্ম নিবন্ধন যাচাই কপি দেখতে হবে। এটি নিরাপত্তার সার্থে সার্ভারে যুক্ত করা হয়েছে। ধাপটি সম্পন্ন করার জন্য আপনি ক্যাপচা সমাধান করতে হবে। এটি সমাধান করা অনেক সহজ। উপরের চিত্রে দেখুন মার্ক করা অংশে একটি অংক রয়েছে এবং তার নিচে একটি ইনপুট বক্স। ইনপুট বক্সটির লেবেল “The Answer is”।
আপনাকে সেই অংকটি সমাধান করে The Answer is ইনপুট বক্সে প্রদান করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৫ঃ জন্ম নিবন্ধন চেক করুন (যাচাই ফলাফল)

সকল ধাপ সম্পন্ন করা শেষে আপনি জন্ম নিবন্ধন সনদের যাচাই ফলাফল পেয়ে যাবেন। এখন আপনি জন্ম নিবন্ধন চেক করার ফলাফলটি চাইলে ডাউনলোড করেও নিতে পারেবন।
এভাবে আপনি খুব সহজে ঘরে বসে আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। যদি আর্টিকেলটি পড়ে বুঝতে সমস্যা হয় তাহলে জন্ম নিবন্ধন যাচাই নিয়ে নিচের ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটিতে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই নিয়ে বিস্তারিত দেখানো হয়েছে।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ভিডিওঃ
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন যাচাই করা সম্পন্ন হলে আপনি চাইলে খুব সহজেই জন্ম নিবন্ধনের যাচাই কপি ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন। মোবাইলে বা কম্পিউটারে যেকোন ডিভাইসে এই কাজটি করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য ধাপ ৫ সম্পন্ন হলে আপনি আপনার জন্ম নিবন্ধনের কপিটি আপনার সামনে দেখতে পারবেন। মোবাইল ও কম্পিউটারে দুইটি ডিভাইসে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার পদ্ধতি আলাদা আলাদা।
মোবাইলের মাধ্যমে যাচাই কপিটি ডাউনলোড করার জন্য অবশ্যই গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজারটি ব্যবহার করবে। যাচাই করার পর ব্রাউজারের একদম উপরে তিন ডটস মেনু (3 dots menu) দেখতে পাবেন। যেটি এড্রেস বার এর সাথেই। তিন ডটস মেনুতে ক্লিক করার পর শেয়ার (Share) নামের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন এবং ক্লিক করার পর প্রিন্ট (Print) অপশন পাবেন সেখানে ক্লিক করুন। এবার আবারো উপরে তিন ডটস মেনু (3 dots menu) দেখতে। এবার এখানে ক্লিক করলে Save as PDF অপশন আসবে। Save as PDF এ ক্লিক করে যাচাই কপিটি আপনার ডিভাইসে সেভ করে নিন।
মোবাইলে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড সংক্ষেপেঃ 3 dots menu > Share > Print > 3 dots menu > Save as PDF > Save
যদি আপনি উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করেন তাহলে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য যাচাই কপি আসার পর Ctrl+P একসাথে চাপুন Destination থেকে Save as PDF সিলেক্ট করুন তারপর Save বাটনে ক্লিক করে ফাইলটি আপনার কম্পিউটারের কোথায় সেভ করবেন সেই লোকেশন নির্বাচন করে Save করে নিন।
কম্পিউটারে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড সংক্ষেপেঃ Ctrl+P > Destination > Save as PDF > Select Location > Save
সিল সহ জন্ম নিবন্ধনের হার্ড কপি পাওয়ার জন্য সিটি কর্পোরেশনে যোগাযোগ করবেন।
জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা
জন্ম নিবন্ধন একটি নাগরিকের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়পত্র। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে জন্ম নিবন্ধন যাচাই অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
- নাগরিক পরিচয় নিশ্চিত করার জন্যঃ জন্ম নিবন্ধন যাচাইয়ের মাধ্যমে একজন ব্যক্তির নাম, জন্ম তারিখ, পিতা-মাতার তথ্য ও ঠিকানা সঠিকভাবে নিশ্চিত করা যায়। এটি একজন নাগরিক হিসেবে পরিচয় প্রমাণের অন্যতম প্রধান দলিল।
- জাতীয় পরিচয়পত্র (NID) জন্ম নিবন্ধন বাধ্যতামূলকঃ জাতীয় পরিচয়পত্র করতে হলে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা বাধ্যতামূলক। এর পাশাপাশি জন্ম নিবন্ধন না থাকলে জাতীয় পরিচয় পত্র (NID) করা যায় না।
- পাসপোর্ট ও ভিসা আবেদনে অপরিহার্যঃ ১৮ বছরের নিচে পাসপোর্ট বা ভিসা আবেদনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন চেক করা হয় এবং পাসপোর্ট ও ভিসা আবেদনের ক্ষেত্রেও জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে।
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেঃ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেটে তথ্য মিলানোর জন্য জন্ম নিবন্ধন যাচাই করা প্রয়োজন।
- আইনগত ও সম্পত্তি সংক্রান্ত কাজেঃ উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন, আদালতের মামলা বা আইনি কাগজপত্রে বয়স ও পরিচয় প্রমাণে জন্ম নিবন্ধন যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধেঃ জন্ম নিবন্ধন চেক ভুয়া সনদ, বয়স জালিয়াতি ও পরিচয় সংক্রান্ত প্রতারণা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য jonmonibondhon.co ওয়েবসাইটে ভিজিট করুন। জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম নিবন্ধন তারিখ প্রদান করে অনুসন্ধান করুন। আপনার জন্ম নিবন্ধন যাচাই ফলাফল দেখতে পারবেন। আমাদের ওয়েবসাইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে যেকোন ডিভাইস থেকে জন্ম নিবন্ধন যাচাই করা যায়।
everify.bdris.gov.bd ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন যাচাই করা অনেক সমস্যা হয়। বিশেষ করে জন্ম নিবন্ধন তারিখ নির্বাচন করার ক্ষেত্র। আমাদের ওয়েবসাইট এই সমস্যার সমাধান করে দিয়েছে এবং ওয়েবসাইটে UI ও ডিজাইন আধুনিক এবং রেস্পন্সিভ হওয়ায় যেকোন ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইট ব্যবহার করে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা যাবে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার সম্ভব নয়। আপনি যদি জন্ম নিবন্ধন নাম্বার ভুলে যান এবং শুধু মাত্র জন্ম নিবন্ধন নাম্বার ও নাম বা অন্যান্য তথ্য দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে চান তাহলে আপনাকে আপনার এলাকার জন্ম নিবন্ধন অফিস/ সিটি কর্পোরেশনে যেতে হবে। সেখানে গিয়ে আপনার সমস্যার কথা স্পষ্ট ভাবে উপস্থাপন করলে তারা আপনাকে এই বিষয়ে সাহায্যে করতে পারবেন। এক্ষেত্র অবশ্যই পিতা বা মাতার জন্ম নিবন্ধন সনদ বা ভোটার আইডি কার্ড সাথে রাখবেন।
জন্ম নিবন্ধন যাচাই সমস্যা এবং সমাধান
জন্ম নিবন্ধন যাচাই করার সময় অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। এসকল সমস্যা কিভাবে সমাধান করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
No Record Found
জন্ম নিবন্ধন যাচাই করার সময় অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হন। No Record Found অর্থ হচ্ছে আপনার দেওয়া তথ্য অনুসারে জন্ম নিবন্ধটি খুঁজে পাওয়া যায়নি। No Record Found আসলে পুনরায় জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম নিবন্ধন তারিখ চেক করবেন। অনেক সময় ভুল জন্ম নিবন্ধন নাম্বার বা ভুল জন্ম তারিখ দেওয়ার ফলে এটি আসে। সঠিক জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে যাচাই ফলাফল চলে আসবে।
যদি সঠিক তথ্য দেওয়ার ফলেও No Record Found লেখাটি আসে তাহলে ধরে নিবে আপনার জন্ম নিবন্ধটি অনলাইনকরণ করা হয়নি। এক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধন অফিস বা সিটি কর্পোরেশনে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার সমস্যাটি উপস্থাপন করলে তারা আপনাকে এ ব্যাপারে বিস্তারিত সহযোগিতা করতে পারবেন।
Request Timeout/ 500 Error
Request Timeout/ 500 Error ধরনের কোন কোন লেখা আসলে আতঙ্কিত হবে না। সাধারণত BDRIS সফটওয়্যার ডাউন থাকলে এ ধরনের লেখা আসে। এক্ষেত্র আপনার করণীয় হচ্ছে কিছু সময় অপেক্ষা করা পুনরায় যাচাই করা। সার্ভার ঠিক হলে সহজেই জন্ম নিবন্ধন চেক করে নিতে পারবেন।
যাচাই করার তথ্যের মধ্যে ভুল
জন্ম নিবন্ধন যাচাই করার তথ্যে মধ্যে কোন ভুল থাকলে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে হবে। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করে ভুল তথ্য সঠিক করে নিতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
জন্ম নিবন্ধন যাচাই নিয়ে সাধারণ কিছু জিজ্ঞাসা দেখে নিন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে কি ফি লাগে?
না। জন্ম নিবন্ধন অনলাইন যাচাই একদম ফ্রি। অনলাইনে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম নিবন্ধন তারিখ দিয়ে একদম ফ্রিতে জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করা যায়।
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd কি?
জন্ম নিবন্ধন যাচাই করার সময় সাধারণত সাল-মাস-দিন এই ফরমেট মেনে তারিখ দিতে হয়। ইংরেজি Date ফরমেটে এটিকে YYYY-MM-DD বলা হয়। কারো জন্ম তারিখ যদি ২ জানুয়ারি ২০২৬ হয় তাহলে YYYY-MM-DD ফরমেটে তারিখটি হবে 2026-01-02।
জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটের না হলে কি করতে হবে?
ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটের হয়ে থাকে। আপনার জন্ম নিবন্ধন নাম্বার যদি ১৭ ডিজিটের না হয়ে থাকে এর অর্থ হলো আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনকরণ বা ডিজিটাল করার নেই। নতুন করে অনলাইনে আবেদনের মাধ্যমে জন্ম নিবন্ধনটি ডিজিটাল করতে হবে।
জন্ম নিবন্ধন যাচাই App
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্য অফিশিয়াল কোন অ্যাপ নেই। অনলাইনে মাধ্যমেই জন্ম নিবন্ধন যাচাই করতে হবে। https://jonmonibondhon.co/ ওয়েবসাইটি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার সুবিধা দিয়ে থাকে।
শেষ কথা
জন্ম নিবন্ধন বাংলাদেশের সকল নাগরিকের অধিকার। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার প্রয়োজন হয়। জন্ম নিবন্ধন অনলাইন যাচাইকরণকে সহজতর করতে আমাদের ওয়েবসাইটের তৈরি। আমাদের ওয়েবসাইট জন্ম নিবন্ধন যাচাই কে অনেক সহজতর করেছে এবং জন্ম নিবন্ধন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে।
সঠিক তথ্য দিয়ে জন্ম নিবন্ধন চেক করুন। কোন ধরনের সমস্যার সম্মুখিন হলে এবং আমাদের ওয়েবসাইট নিয়ে কোন প্রশ্ন বা মতামত থাকলে তা জানাতে পারেন।